দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…
মেলবোর্ন, ৮ ডিসেম্বর- চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় দেলোয়ার হোসেন নামে নৌবাহিনীর এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম–হাটহাজারী সড়কের চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেনের বয়স ২৯ বছর। তিনি ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। ২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেওয়া দেলোয়ার সেইলর পদে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন জানান, সকালে দেলোয়ার মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কোনো এক সময় দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। লোকজন রাস্তার ডিভাইডারের কাছে তাঁকে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ উল্লাহ বলেন, নিহত ব্যক্তির মাথা, বুক এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au