বাংলাদেশ

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

  • 7:43 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে এক রাতে দুটি এজেন্ট ব্যাংকসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ব্যাংকের স্বাক্ষরিত চারটি চেক ও নগদ অর্থ মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকা এবং দোকানগুলোর অন্তত ২৫ লাখ টাকার পণ্য চুরি হয়েছে বলে জানিয়েছেন মালিকরা।

স্থানীয়রা জানান, সিটি ব্যাংক এজেন্ট, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিকস এবং মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে চুরি হয়েছে। সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার জানিয়েছেন, তার দোকান থেকে পাঁচ লাখ টাকার বেশি মূল্যের মোবাইল কার্ড ও ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, দোকানে থাকা ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংক চেক ও নগদ অর্থ চুরি হয়েছে। ঘটনার সময় বাজারের নৈশপ্রহরী সমর আলী ডিউটিতে ছিলেন। তিনি জানান, গভীর রাতে একটি পিকআপ বাজারে এসে দাঁড়ায়। চাকা নষ্ট হয়েছে ভেবে তিনি সন্দেহ করেননি। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ায় এরপর কী ঘটেছে তা বলতে পারেন না।

বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এমন ঘটনা উদ্বেগজনক। তিনি বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন।

কোটালীপাড়া থানার এসআই মো. মামুন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au