প্রবাস দর্পন

বিজয় দিবস ঘিরে মেলবোর্নে অনুষ্ঠিত হবে ‘বিজয় সন্ধ্যা’

  • 10:26 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
মেলবোর্নভিত্তিক সংগঠন ‘হৃদয়ে একাত্তর মেলবোর্ন’ এবং ‘সম্প্রীতি মেলবোর্ন’ যৌথভাবে আয়োজন করছে এবারের ‘বিজয় সন্ধ্যা’।

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ তিরিশ লক্ষ মানুষ এবং নির্যাতিত দুই লক্ষ মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মেলবোর্নে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিজয় সন্ধ্যা’।

মেলবোর্নভিত্তিক সংগঠন ‘হৃদয়ে একাত্তর মেলবোর্ন’ এবং ‘সম্প্রীতি মেলবোর্ন’ যৌথভাবে আয়োজন করছে এবারের ‘বিজয় সন্ধ্যা’।

বিজয়ের ৫৪ বছরে পদার্পণের এই মুহূর্তে বাংলা সংস্কৃতির কবিতা, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে উদযাপিত হবে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত অস্ট্রেলিয়ার Chandler Community Centre, Acacia Campus, 28 Isaac Rd, Keysborough VIC 3173 ঠিকানায়।

পরিবারসহ সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে কোনো প্রবেশ মূল্য নেই।

আয়োজকরা জানিয়েছেন, বিজয়ের আত্মত্যাগ স্মরণ এবং প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au