বাংলাদেশ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

  • 1:17 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
নিহত মা ও মেয়ে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে আদালত। মঙ্গলবার মামলার এজাহার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে পৌঁছালে আদালত তা গ্রহণ করেন। এরপর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহিদুল ওসমান মাসুদকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মামলা করেন। অভিযোগসূত্রে জানা যায়, অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ৫ ডিসেম্বর খণ্ডকালীন কাজের জন্য ওই বাসায় যোগ দেন। ৮ ডিসেম্বর সকালে আজিজুল ইসলাম উত্তরায় তাঁর কর্মস্থলে চলে যান। সেদিন স্ত্রীকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি কোনো সাড়া পাননি। পরে সকাল ১১টার দিকে বাসায় ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রী গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মেয়েকেও গুরুতর জখম অবস্থায় মেইন গেটের কাছে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারে বলা হয়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে বাসা থেকে বেরিয়ে যান। বের হওয়ার সময় তিনি মেয়ের একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান। ফুটেজ দেখে বাদী নিশ্চিত হয়েছেন যে সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর থেকে আসামি আয়েশা পলাতক রয়েছেন। তদন্তে নতুন তথ্য যুক্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au