সর্বশেষ

জাকার্তার সাততলা ভবনে ভয়াবহ আগুনে নিহত ২০ জন

  • 2:51 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাস টিভি। মঙ্গলবার দুপুরে আগুন লাগার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার অভিযান শুরু হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ভবনে এখনো কিছু লোকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

ঘটনাস্থলটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস। প্রতিষ্ঠানটি খনি, নির্মাণ ও কৃষিক্ষেত্রে ব্যবহারযোগ্য ড্রোন প্রযুক্তি সরবরাহ করে থাকে। আগুন লাগার সময় ওই ভবনে বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত কর্মকর্তারা ভবনে প্রবেশ করে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই শুরু করেছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au