বিশ্ব

মস্কোর কাছে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

  • 2:00 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর-রাশিয়ার মস্কোর কাছে পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার ইভানোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা ছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এএন ২২ মডেলের বিমানটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর মেরামত করা হয়। এরপর নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে টেস্ট ফ্লাইটে পাঠানো হয়েছিল উড়োজাহাজটিকে। এতে মোট সাতজন ক্রু ছিলেন। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং জনশূন্য এলাকায় এসে পড়ে।

মন্ত্রণালয়ের দাবি, দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় বিমানের বাইরে অন্য কেউ হতাহত হয়নি। ধ্বংসাবশেষ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ব্ল্যাকবক্সসহ অন্যান্য প্রযুক্তিগত উপাদান সংগ্রহে কাজ করছে। প্রাথমিক ধারণা, ইঞ্জিন ত্রুটি বা যান্ত্রিক ত্রুটিই ঘটনার পেছনে থাকতে পারে, তবে চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কর্তৃপক্ষ কোনও নির্দিষ্ট কারণ নিশ্চিত করতে চাইছে না।

রাশিয়ার সামরিক বিমান বহরে এএন ২২ মডেল বহু বছর ধরে পরিবহন কাজে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক বছরে একাধিকবার এ ধরনের পুরনো বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এবারকার দুর্ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল।

সূত্র : তাস

এই শাখার আরও খবর

কলকাতার হোটেলে আগুনে নিহত সাজুর মরদেহের অপেক্ষায় স্বজনেরা

মেলবোর্ন, ২১ আগষ্ট:  কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির একজন সাতক্ষীরার কালিগঞ্জের আলিমুজ্জামান সাজু। স্বাস্থ্য পরীক্ষা করাতে কয়েক দিন আগে…

হাসপাতালে পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

মেলবোর্ন, ২১ আগষ্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে…

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল ভারত

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা কথিত অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।…

ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ডারউইনে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সেই সাফল্যকে আরও বড় অর্জনে রূপ দেওয়ার সুযোগ নাজমুল হোসেন…

২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন

মেলবোর্ন, ২১ আগষ্ট: স্মার্টফোনের প্রচলিত ধারণায় নতুনত্ব এনে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের নতুন রোবট ফোন। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা মোটরচালিত টাইটানিয়াম…

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, এফবিআইকে সতর্ক করল ওপেনএআই

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে গোল্ডম্যান স্যাকসের সাবেক এক বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au