বিশ্ব

যুক্তরাষ্ট্রে পর্যটকদের প্রবেশে দিতে হবে সামাজিক মাধ্যমের ইতিহাস

  • 12:32 am - December 11, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে চাইলে বিদেশি পর্যটকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের গত পাঁচ বছরের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন প্রস্তাবটি ৪২টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপান—যেসব দেশের নাগরিকরা বর্তমানে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। এখন তাদের শুধু ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন বা এস্টা ফরম পূরণ করতে হয়, যেখানে সীমিত কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয়।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সামাজিক মাধ্যমের তথ্য এস্টা আবেদনের বাধ্যতামূলক অংশ হিসেবে যুক্ত হবে। আবেদনকারীদের জানাতে হবে গত পাঁচ বছরে কোন কোন সামাজিক মাধ্যম ব্যবহার করেছেন এবং সংশ্লিষ্ট বিবরণ।

এ ছাড়া আরও যে তথ্য যুক্ত হবে তার মধ্যে রয়েছে গত পাঁচ বছরের ফোন নম্বর, গত দশ বছরের ইমেইল ঠিকানা, পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য।

এই নীতির বিষয়ে সাধারণ জনগণের মতামত জানাতে ৬০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে প্রবেশসংক্রান্ত বিধিনিষেধ কঠোর করেছে, যা তাদের বিস্তৃত অভিবাসন নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

মেক্সিকো ও কানাডার সঙ্গে মিলিতভাবে যুক্তরাষ্ট্র ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক সমর্থক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে, আর নতুন বিধিনিষেধ তাদের ওপরও প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

মেলবোর্ন, ২৫ জুন- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) দীর্ঘদিন ধরে চালু থাকা…

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ ভবনের ছাদধস, নিহত ৩

মেলবোর্ন, ২৫ জুন-  ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল ভবনের ছাদ ধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ…

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

মেলবোর্ন, ২৫ জুন- সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিচালিত এক নির্ভুল বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর শীর্ষ নেতা আলী হুসাইন আল-উলাইউই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড…

বিরতির পর ফের বাংলাদেশে ভারতীয় রেল কোচ, জুলাইয়ে আসছে প্রথম চালান

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে ভারত থেকে আবারও যাত্রীবাহী রেল কোচ আমদানি শুরু হচ্ছে। আগামী জুলাই মাসে প্রায়…

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au