বাংলাদেশ

শুক্রবার থেকে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • 11:31 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- শুক্রবার থেকে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে মানাতে এই নিয়োগ দেওয়া হবে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইসি। চিঠিতে স্বাক্ষর করেছেন নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী প্রতিটি উপজেলা বা থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তাদের মূল কাজ হবে আচরণবিধি লঙ্ঘন ঠেকানো এবং দ্রুত ব্যবস্থা নেওয়া।

এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

এই শাখার আরও খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে বিভিন্ন কারখানায় হামলা-ভাঙচুর

মেলবোর্ন, ২৫ জুন- গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ…

২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা…

ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে এ পর্যন্ত কী কী জানা গেল

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তর উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে…

সময়ের খেয়া

মেলবোর্ন, ২৫ জুন- ইতিহাসের পাতা উল্টালে প্রথমেই যে নামটা জ্বলজ্বল করে ওঠে, সে নাম—বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন। রোজ গার্ডেনে জন্ম নেওয়া একটা…

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au