খেলা

মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ যা যা থাকছে

  • 5:51 am - December 12, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার
আবারো ভারতে আসছেন মেসি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ ডিসেম্বর- লিওনেল মেসি দীর্ঘ চৌদ্দ বছর পর আবার ভারত সফরে আসছেন। ২০১১ সালের পর এবারই প্রথম। এই সময়ের মধ্যে তার ফুটবল জীবন বদলে গেছে অনেক। তিনি হেরেছেন ২০১৪ বিশ্বকাপের ফাইনাল, আবার জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ। হাতে তুলেছেন দুইটি কোপা আমেরিকা শিরোপা, আর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর নিয়ে নিজেকে সর্বকালের সেরা ফুটবলারের পর্যায়ে তুলেছেন। তাই তার এবারের সফরের নাম রাখা হয়েছে ‘গোট ইন্ডিয়া ট্যুর–২০২৫’।

মেসি তিন দিন ভারতের চার শহরে থাকবেন। কলকাতা দিয়ে সফর শুরু করে তিনি যাবেন হায়দরাবাদ, মুম্বাই এবং শেষে নয়াদিল্লি। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি শহরে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান থাকবে, আর দেশজুড়ে ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে এই সফরকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন।

সফরের বিভিন্ন পর্বে মেসির সঙ্গে থাকবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, এই দুই ফুটবলারের মূল অংশগ্রহণ মুম্বাইয়ের অনুষ্ঠানে।

কলকাতায় মেসি যোগ দেবেন সল্টলেক স্টেডিয়ামে ‘গোট কনসার্টে’। নিরাপত্তার কারণে লেক টাউনের মোড়ে তার ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। হায়দরাবাদে তরুণ খেলোয়াড়দের জন্য আয়োজন করা হবে ফুটবল ক্লিনিক, যেখানে সরাসরি প্রশিক্ষণ দেবেন মেসি, সুয়ারেজ ও ডি পল।

শেষ দিনে নয়াদিল্লিতে মেসির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।

মেসির ভারত সফরের পূর্ণ সূচি

১৩ ডিসেম্বর -কলকাতা
রাত ১:৩০: কলকাতায় আগমন
সকাল ৯:৩০–১০:৩০: মিট অ্যান্ড গ্রিট
সকাল ১০:৩০–১১:১৫: মূর্তির ভার্চুয়াল উদ্বোধন
বেলা ১১:১৫–১২: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন
দুপুর ১২–১২:৩০: প্রীতি ম্যাচ, সম্মাননা ও আলাপচারিতা
দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশে রওনা

১৩ ডিসেম্বর -হায়দরাবাদ
সন্ধ্যা ৭টা: উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
(মেসির সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডি)

১৪ ডিসেম্বর -মুম্বাই
বিকাল ৩:৩০: সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট
বিকাল ৪টা: সেলিব্রিটি ফুটবল ম্যাচ
বিকাল ৫টা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট এবং চ্যারিটি ফ্যাশন শো

১৫ ডিসেম্বর -নয়াদিল্লি
সকাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ
দুপুর ১:৩০: অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা

টিকিটের মূল্য
কলকাতা: শুরু ৪৩৬৬ রুপি
হায়দরাবাদ: শুরু ২২৫০ রুপি
নয়াদিল্লি: শুরু ৭৬৭০ রুপি
মুম্বাই: শুরু ৭০৮০ রুপি

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au