বিশ্ব

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ৯ পুণ্যার্থী নিহত

  • 3:45 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথে একটি তীক্ষ্ণ বাঁক নিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে যায়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে তুলাসিপাকালু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৫ জন যাত্রীসহ দুজন চালক ও একজন সহকারী ছিলেন।

জেলা কালেক্টর জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে সাতজনকে কাছের চিন্তু সিএইচসিতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে তাদের ভদ্রাচলমে স্থানান্তর করা হবে। স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ৩৫ তীর্থযাত্রী চিত্তুর থেকে ওই বাসে চড়ে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন। তুলসিপাকালু গ্রামের কাছে বাসটি উল্টে রাস্তার ধারের খাদে পড়ে যায়।

এ ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম তদারকির জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au