লিড নিউজ

লাইফ সাপোর্টে ওসমান হাদী: চিকিৎসক

  • 10:09 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:২০১ বার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ডিসেম্বর- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর জানিয়েছে, ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়া ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এখন লাইফ সাপোর্টে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং মাথার ভেতর প্রবেশ করা গুলিটি এখনও অবস্থান করছে।

শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল চারটার পর হাসপাতালে ফোন করলে পরিচালকের দপ্তর থেকে জানানো হয় যে হাদীকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার অবস্থা ক্রিটিক্যাল।

রিকশায় থাকা হাদীকে মোটরসাইকেলে এসে গুলি করে পালায় দুই যুবক। ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বেলা ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনার সময় হাদীর সঙ্গে থাকা রাফি বলেন, জুমার নামাজ শেষে তারা রিকশায় হাইকোর্টের দিকে আসছিলেন। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত সরে যায়।

এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au