বাংলাদেশ

মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

  • 12:03 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়ায় রাজধানীতে যাত্রীসেবা পুরোপুরি ব্যাহত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা এবং মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন থেকে চলেনি। এতে কর্মজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

কর্মবিরতির ঘোষণায় বলা হয়, স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে সকাল ৭টা থেকেই কর্মকর্তা-কর্মচারীদের একাংশ কাজ বন্ধ রাখেন। এতে সকালে থেকেই বিভিন্ন স্টেশনে ভিড় বাড়তে থাকে, যাত্রীরা অনিশ্চয়তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএল জানিয়েছিল যে শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। তবে কর্মীদের আন্দোলনের কারণে সে ঘোষণা কার্যকর হয়নি। যাত্রীদের অভিযোগ, আগাম কোনো সতর্কবার্তা না থাকায় তারা বিপাকে পড়েছেন।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আলোচনার ভিত্তিতে আন্দোলনকারীদের দাবি পূরণের প্রক্রিয়া এগোচ্ছে। তিনি জানান, কিছু প্রক্রিয়াগত বিষয় বাকি থাকলেও যাত্রীসেবা বন্ধ রাখার প্রয়োজন ছিল না।

প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় প্রস্তাব উপস্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। এতে কর্মীদের মূল দাবি পূরণের পথ খুলে যেতে পারে। সূত্রটি আরও জানায়, এমন পরিস্থিতিতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই এবং আগামীকাল থেকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দিনভর মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় বিকল্প পরিবহনের ওপর চাপ বেড়ে যায়। সড়কে যানজট আরও তীব্র হয়। ভোগান্তিতে পড়া যাত্রীরা দ্রুত সমাধানের আশা করছেন।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে আট আরোহী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটে…

জমি নিয়ে বিরোধ, দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ হিন্দু পরিবার

মেলবোর্ন, ২১ আগষ্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের বাড়ির যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মন্টু কর্মকারের পরিবারের…

কলকাতার হোটেলে আগুনে নিহত সাজুর মরদেহের অপেক্ষায় স্বজনেরা

মেলবোর্ন, ২১ আগষ্ট:  কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির একজন সাতক্ষীরার কালিগঞ্জের আলিমুজ্জামান সাজু। স্বাস্থ্য পরীক্ষা করাতে কয়েক দিন আগে…

হাসপাতালে পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

মেলবোর্ন, ২১ আগষ্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে…

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল ভারত

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা কথিত অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।…

ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ডারউইনে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সেই সাফল্যকে আরও বড় অর্জনে রূপ দেওয়ার সুযোগ নাজমুল হোসেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au