সর্বশেষ

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

  • 2:12 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ে প্রবেশ ও কিছুক্ষণ পর বের হয়ে যেতে দেখা গেছে।

কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই যুবক গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর স্টোর রুমের ভেতর আগুনের আলো দেখা যায়। এরপর সে দ্রুত একই পথে বের হয়ে যায়। আগুন লাগার সময় কার্যালয়ের ভেতরে দায়িত্বরত দারোয়ান ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, দুর্বৃত্ত জানালার কাঁচ ভেঙে বা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগায়। আগুনের শব্দ ও গন্ধে দারোয়ান হামিমের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তখনই দুর্বৃত্ত পালিয়ে যায়। এ ঘটনায় ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কয়েকটি পুরোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি।

খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, কিছু নথিপত্র পুড়ে গেলেও দ্রুত আগুন শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, এ ঘটনার পর জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au