সর্বশেষ

পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৪০ হাজার

  • 5:05 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ৩ লাখ ৪০ হাজার ৯৫৭ জন প্রবাসী ভোটার।

শনিবার বেলা ১১টা পর্যন্ত হালনাগাদ তথ্যে দেখা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৬ হাজার ৬৪২ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৩১৫ জন। গত ৯ ডিসেম্বর থেকে নিবন্ধিত প্রবাসীদের দেওয়া ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর জন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এ নিবন্ধন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে বিশ্বের বহু দেশে অবস্থানরত বাংলাদেশিরা এই ব্যবস্থায় আগ্রহ দেখিয়েছেন।

যেসব দেশে বর্তমানে প্রবাসী ভোটারদের নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, লিবিয়া, মালয়েশিয়া ছাড়াও আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বহু দেশ।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যালট গ্রহণ করে ফলাফলে অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশন বলছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে প্রবাসী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন প্রায় ৫০ লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

ইসির কর্মকর্তারা মনে করছেন, পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় প্রবাসীদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ বাড়ছে। নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে বলে তারা আশা করছেন।

এই শাখার আরও খবর

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au