বাংলাদেশ

‘হাদির ওপর হামলাকারী বারবার অবস্থান বদলাচ্ছে’

  • 2:01 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে গ্রেপ্তারে চ্যালেঞ্জের মুখে পড়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ঘন ঘন অবস্থান পরিবর্তন করছেন এবং একাধিক মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করায় তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না।

ডিএমপির মতিঝিল জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও মূল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তিনি দেশ ছাড়েননি বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। অভিযুক্তের বাসাসহ অন্তত পাঁচটি সম্ভাব্য অবস্থান শনাক্ত করা হলেও কোনো জায়গাতেই তাকে পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ নিয়মিত মোবাইল নম্বর পরিবর্তন করছিলেন। এতে কল রেকর্ড ও প্রযুক্তিগত নজরদারিতে জটিলতা তৈরি হচ্ছে। এসব সীমাবদ্ধতার মধ্যেও বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিএমপি জানায়, এই ঘটনার তদন্তে মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। হামলার সঙ্গে কতজন জড়িত এবং পরিকল্পনার পেছনে কারা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার অগ্রগতি সম্পর্কে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করবে। আহত হাদি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং পরিবার সেখানে অবস্থান করায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলায় মোটরসাইকেল চালক এবং পেছনে বসে গুলি চালানো ব্যক্তিকে আসামি করা হবে। তিনি বলেন, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং তদন্তে কোনো শৈথিল্য রাখা হবে না।

এর আগে শনিবার সকালে গণমাধ্যমকে ডিএমপি কমিশনার বলেন, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে অন্যান্য প্রার্থীদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au