বাংলাদেশ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রথম জরিমানা গুনলেন বিএনপির প্রার্থী

  • 2:38 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:৩৮ বার
গাড়িবহর ও মোটরসাইকেল নিয়ে শোডাউন বিএনপি প্রার্থীর, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর-  নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামে এটিই কোনো প্রার্থীর বিরুদ্ধে নেওয়া প্রথম শাস্তিমূলক ব্যবস্থা।

শনিবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন এলাকায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে শোডাউন করার অভিযোগে এই জরিমানা করা হয়। লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তফসিল ঘোষণার পর আচরণবিধি ভেঙে প্রকাশ্যে শোডাউন করায় প্রার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা এবং ২৭(ক) উপধারা লঙ্ঘনের দায়ে নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সাইফুল ইসলাম আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ প্রার্থী বা তার সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার পর থেকে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো অনিয়মে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে বিভিন্ন কারখানায় হামলা-ভাঙচুর

মেলবোর্ন, ২৫ জুন- গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ…

২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা…

ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে এ পর্যন্ত কী কী জানা গেল

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তর উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে…

সময়ের খেয়া

মেলবোর্ন, ২৫ জুন- ইতিহাসের পাতা উল্টালে প্রথমেই যে নামটা জ্বলজ্বল করে ওঠে, সে নাম—বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন। রোজ গার্ডেনে জন্ম নেওয়া একটা…

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au