বাংলাদেশ

বিকাশ এজেন্টকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

  • 4:01 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
বিকাশ এজেন্টকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই। প্রতিকী ছবি

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- টঙ্গীর আনারকলি রোডে গুলি করে এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে এক কর্মচারী গুলিবিদ্ধ হন এবং ধারালো অস্ত্রের আঘাতে আরেকজন আহত হন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম আরিফ হোসেন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং একটি বিকাশ এজেন্টের কর্মচারী। আহত অপরজন আজাদ, তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আরিফ হোসেন তার সহকারী আজাদকে সঙ্গে নিয়ে টঙ্গী বাজারের বিভিন্ন বিকাশ দোকান থেকে এজেন্টের মোট ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করেন। টাকা সংগ্রহ শেষে তারা টঙ্গী পূর্ব থানার আনারকলি রোডের ৮ নম্বর মা সফুরুন্নেছা সুপার মার্কেটের সামনে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে হামলা চালায়।

ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা আরিফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর ছিনতাইকারীরা আহত দুজনের কাছে থাকা প্রায় ১৫ লাখ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আরিফ হোসেন ও আহত আজাদকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত সহকারী সার্জন ডা. মোসা নাহিদা সুলতানা জানান, গুলিবিদ্ধ আরিফ হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আজাদকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au