লিড নিউজ

সুদানে নিহত শান্তিরক্ষীদের মধ্যে দুইজন কুড়িগ্রামের

  • 7:21 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
নিহত ও আহত শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: আইএসপিআর

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে চালানো সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলায়। এ ঘটনায় নিহত ও আহত শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন। নিহতদের মধ্যে কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মো. মমিনুল ইসলাম বীর এবং সৈনিক শান্ত মণ্ডল বীর রয়েছেন। এই খবরে কুড়িগ্রামসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অন্য শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা এএসসি, নাটোর; সৈনিক শামীম রেজা বীর, রাজবাড়ী; মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ; এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া, গাইবান্ধা।

এই হামলায় আহত আটজন শান্তিরক্ষীর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান পিএসসি অর্ডন্যান্স, কুষ্টিয়া; সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন বীর, দিনাজপুর; কর্পোরাল আফরোজা পারভিন ইতি সিগন্যালস, ঢাকা; ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম ইএমই, বরগুনা; সৈনিক মো. মেজবাউল কবির বীর, কুড়িগ্রাম; সৈনিক মোসা. উম্মে হানি আক্তার ইঞ্জিনিয়ার, রংপুর; সৈনিক চুমকি আক্তার অর্ডন্যান্স, মানিকগঞ্জ; এবং সৈনিক মো. মানাজির আহসান বীর, নোয়াখালী।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আহত আটজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো এই ড্রোন হামলা সংঘটিত হয়। এ ধরনের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au