বিশ্ব

রুশ তেল রপ্তানিতে ‘শ্যাডো ফ্লিট’ পরিচালনাকারীদের ইইউর নতুন নিষেধাজ্ঞা

  • 12:52 am - December 16, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর-পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল রপ্তানিতে ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ পরিচালনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর এক কর্মকর্তা ও সংস্থাটির অফিশিয়াল জার্নালের তথ্যে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় ‘শ্যাডো ফ্লিট’-এর সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে। এদের মধ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফট ও বেসরকারি তেল জায়ান্ট লুকঅয়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, পাশাপাশি ট্যাংকারের মালিকানা ও ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন শিপিং কোম্পানি রয়েছে।

এ ছাড়া ইইউর ‘হাইব্রিড থ্রেট’ মোকাবিলাবিষয়ক নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় আরও ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। ইইউ কর্মকর্তারা বলছেন, এই নেটওয়ার্কের মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৈশ্বিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রেখেছে।

নিষেধাজ্ঞার তালিকায় উল্লেখযোগ্য নাম কানাডীয়–পাকিস্তানি তেল ব্যবসায়ী মুরতাজা লাখানি। তিনি ট্রেডিং কোম্পানি মার্কেন্টাইল অ্যান্ড মেরিটাইমের প্রধান নির্বাহী কর্মকর্তা। ইইউর অফিশিয়াল জার্নালে বলা হয়েছে, নিজের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি রাশিয়ার তেল পরিবহন ও রপ্তানি সহজ করেছেন, বিশেষ করে রোসনেফটের তেল সরবরাহে ভূমিকা রেখেছেন।

ইইউর ভাষ্য অনুযায়ী, লাখানির নিয়ন্ত্রণাধীন জাহাজগুলো রাশিয়া থেকে উৎপত্তি হওয়া বা রাশিয়া থেকে রপ্তানীকৃত অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বহন করে এবং এসব ক্ষেত্রে অনিয়মিত ও উচ্চঝুঁকিপূর্ণ নৌপরিবহন পদ্ধতি অনুসরণ করা হয়।

এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছেন লুকঅয়েলের ট্রেডিং সহযোগী প্রতিষ্ঠান লিটাসকো মিডল ইস্ট ডিএমসিসির অর্থ পরিচালক ভ্যালেরি কিলদিয়ারভ। একই সঙ্গে কোরাল এনার্জির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে, যার নতুন নাম ২রিভারস গ্রুপ, আনার মাদাতলি, তালাত সাফারভ ও এতিবার আইয়ুবের নামও তালিকাভুক্ত করা হয়েছে।

ইইউ বলছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো রাশিয়ার তেল রপ্তানির বিকল্প ও গোপন নেটওয়ার্ক দুর্বল করা এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কার্যকর করা।

সুত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au