সর্বশেষ

মানিকগঞ্জে দুই দফা ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

  • 5:35 am - December 16, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
মানিকগঞ্জ জেলা শহরে মাত্র দশ মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- মানিকগঞ্জ জেলা শহরে মাত্র দশ মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও হঠাৎ বিস্ফোরণের শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে শহরের জেলা পরিষদ এলাকায়। এর কিছুক্ষণ পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ব্যস্ত সময়ে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই ভয়ে দৌড়াতে শুরু করেন এবং আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ করে দেন। সড়কে চলাচলরত মানুষজনও কিছু সময়ের জন্য থমকে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুটি স্থানেই তল্লাশি চালিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নজরদারি বাড়ানো হয়।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে ককটেল বিস্ফোরণ বলেই ধারণা করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে সন্ধ্যার সময় জনবহুল এলাকায় এমন বিস্ফোরণের ঘটনায় শহরবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au