সর্বশেষ

বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

  • 6:59 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
যুক্তরাজ্যের সরকার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিবিসির মধ্যে চলমান দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া এক ভাষণ সম্পাদনা করে ভুল বার্তা ছড়ানোর অভিযোগে বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি আদালতে দাখিল করা মামলার নথিতে মানহানির পাশাপাশি বাণিজ্যিক কার্যপ্রণালি আইন লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বিবিসির প্যানোরামা প্রামাণ্যচিত্রে ট্রাম্পের ভাষণের কিছু অংশ বাছাই ও সম্পাদনার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় তিনি সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দাবি, এই সম্পাদনা তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত করেছে এবং এতে তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে ক্যাপিটল দাঙ্গার আগে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, তাঁরা ক্যাপিটলের দিকে হাঁটবেন এবং সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেবেন। ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, তাঁরা লড়বেন এবং মরিয়া হয়ে লড়বেন। প্যানোরামার প্রামাণ্যচিত্রে দেখানো একটি ক্লিপে এই বক্তব্যগুলো পরপর জুড়ে দেওয়া হয়। এতে ভাষণের মাঝের অংশ বাদ পড়ায় এমন ধারণা তৈরি হয় যে ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন। বিবিসি স্বীকার করেছে, সম্পাদনার কারণে এমন একটি ভুল ধারণা তৈরি হতে পারে।

এই ঘটনার পর সমালোচনার মুখে গত মাসে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। একই সময়ে বিবিসি ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে। তাদের বক্তব্য, এই ঘটনায় মানহানির কোনো আইনগত বা যুক্তিসংগত ভিত্তি নেই।

অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণ ও প্রতারণামূলকভাবে তাঁর ভাষণ বিকৃত করে উপস্থাপন করেছে। তাঁদের দাবি, এই উপস্থাপনা ট্রাম্পের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর জন্য বড় অঙ্কের ক্ষতিপূরণ প্রাপ্য। মামলার বিষয়ে এখন পর্যন্ত বিবিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নতুন প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au