সর্বশেষ

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

  • 9:29 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:২১৪ বার
শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সংঘটিত এ ঘটনা মঙ্গলবার সকালে কবরের পাশে আগুন দেওয়ার স্পষ্ট আলামত দেখে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে ঘটেছে।

স্থানীয়রা জানান, আগুন দেওয়া কবরটি বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। আ. মান্নান খান ২০১০ সালের ৮ জানুয়ারি মারা যান এবং পরিবারের বসতঘরের পাশে দাফন করা হয়। বর্তমানে তার স্ত্রী মাহফুজা বেগম ও চার সন্তান। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ামতপুর গ্রামে বসবাস করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে মাহফুজা বেগম কবরের পাশে পোড়া ছাই ও আগুনের চিহ্ন দেখতে পান। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। কবরের ওপর ছাই পড়ে থাকা এবং হালকা ধোঁয়া বের হতে দেখে তারা আতঙ্কিত হন।

স্থানীয়রা বলেন, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খান পুরো গ্রামের গর্ব ছিলেন। তাঁর কবরের ওপর আগুন দেওয়ার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিজ সিকদার জানান, খবর পাওয়া গেছে যে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বীর মুক্তিযোদ্ধার মেয়ে আফরোজা আক্তার বলেন, “কারা কী উদ্দেশ্যে এমন কাজ করেছে তা আমরা বুঝতে পারছি না। আমরা গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত। পরে ঘটনাটি স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের অবহিত করেছি।”

মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, “আমরা গর্বিত একটি পরিবার। আমার স্বামী এদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আমার স্বামীর কবরের সঙ্গে এমন অবমাননা সহ্য করতে পারছি না। বিজয় দিবসের আনন্দের মাঝেই এই ঘটনা আমাদের কাঁদিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।”

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেওয়ার বিষয়টি তার মেয়ের মাধ্যমে জানা গেছে। বিজয় দিবসের অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধার বাড়িতে লোক পাঠিয়ে ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হবে।

পরিবার ও স্থানীয়রা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au