সর্বশেষ

চলচ্চিত্র নির্মাতা দম্পতির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, ছেলে গ্রেপ্তার

  • 5:56 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার

লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবন থেকে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে তাদের ৩২ বছর বয়সী পুত্র নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে লস অ্যাঞ্জেলেসের ওই বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা বাবাকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের আগের দিন একটি পার্টিতে নিকের সঙ্গে তার মা বাবার তীব্র কথা কাটাকাটি হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী পারিবারিক ওই কলহের বিষয়টি নিশ্চিত করলেও ঝগড়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। পুলিশ জানিয়েছে, ঘটনার শুরু থেকেই নিক রাইনার সন্দেহের তালিকায় ছিলেন। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে মামলাটি তোলা হবে। বাদী ও বিবাদী পক্ষ বুধবার পর্যন্ত অভিযোগ দায়েরের সময় পাবেন।

রব ও মিশেলের একমাত্র সন্তান নিক রাইনার নিজেও একজন নব্য পরিচালক। তবে তার জীবন ছিল বেশ বিতর্কিত। দীর্ঘ সময় তিনি মাদকাসক্তিতে ভুগেছেন এবং টেক্সাস ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় ভবঘুরে জীবন কাটিয়েছেন। বাবার পরিচালিত বিইং চার্লি সিনেমায় সহযোগী লেখক হিসেবে কাজ করেছিলেন নিক। সেই সিনেমায় নিজের মাদকাসক্তি ও গৃহহীন জীবনের অভিজ্ঞতাই তুলে ধরেছিলেন তিনি।

নিকের বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে রাইনার পরিবারের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে মিশেল ও রব রাইনার আর আমাদের মাঝে নেই। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au