বিশ্ব

গাজা সিটিতে ধ্বংসস্তূপের নিচে একই পরিবারের ৩০ জনের লাশ

  • 2:26 pm - December 17, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ডিসেম্বর- ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতরা সালেম পরিবারের সদস্য। খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। ওই হামলায় পরিবারের বহু সদস্য নিহত হন। সাম্প্রতিক উদ্ধারকাজে ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সংস্থাটির ধারণা, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন। অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বাড়িটি ছিল গাজায় সিভিল ডিফেন্সের নতুন করে শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। অভিযানের লক্ষ্য ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা। দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকি, ধ্বংসযজ্ঞ এবং সরঞ্জামের অভাবে এসব উদ্ধারকাজ ব্যাহত হয়ে আসছিল।

সিভিল ডিফেন্স জানিয়েছে, সীমিত সরঞ্জাম নিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। তাদের কাছে বর্তমানে একটি এক্সকাভেটরসহ ন্যূনতম যন্ত্রপাতি রয়েছে। এসব সীমাবদ্ধতার মধ্যেও উদ্ধারকাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও একাধিকবার তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরাইলি সেনাবাহিনীর হামলা পুরোপুরি বন্ধ হয়নি। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের ভাগ্য নিয়ে তাই উদ্বেগ আরও গভীর হচ্ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au