বাংলাদেশ

রাজাকার চরিত্র থাকায় লক্ষ্মীপুরে নাটক মঞ্চায়নে জামায়াত নেতাদের বাধা

  • 2:35 pm - December 17, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ডিসেম্বর- লক্ষ্মীপুরের রামগতিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটক মঞ্চায়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে দাবি করে তারা নাটকটি বন্ধের চেষ্টা করলে কলেজ শিক্ষার্থী ও প্রশাসনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে রামগতি উপজেলার আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধভিত্তিক ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটকটি মঞ্চস্থ করেন। নাটকে পাঞ্জাবি ও টুপি পরিহিত চরিত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও রাজাকারের ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম ও পৌর আমির আবুল খায়ের নাটকের অভিনয়কে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল দাবি করে মঞ্চে প্রতিবাদ জানান। তারা কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিনের কাছে এর ব্যাখ্যা চান। এ নিয়ে শিক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ এবং জামায়াত নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

ঘটনাস্থলে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা, রামগতি থানার ওসি লিটন দেওয়ান, মুক্তিযোদ্ধা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের শতাধিক শিক্ষার্থী শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ জানান। তারা ‘রাজাকারের আস্তানা রামগতিতে হবে না’, ‘রাজাকারের আস্তানা বাংলাদেশে হবে না’, ‘এই কলেজে রাজাকারের স্থান নেই’-এমন স্লোগান দেন।

পরে উপজেলা প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং অনুষ্ঠানটির বাকি অংশ সম্পন্ন করা হয়।

ঘটনার বিষয়ে জামায়াত নেতা আব্দুর রহিম বলেন, পাঞ্জাবি-টুপি পরে এ ধরনের অভিনয় একজন মুসলমান হিসেবে তিনি মেনে নিতে পারেননি। তাই তারা আপত্তি জানিয়ে ব্যাখ্যা চেয়েছিলেন। ইউএনও ও ওসির মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়েছে বলে জানান তিনি।

কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিন বলেন, এটি একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রাজাকার ও মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে নাটক চলছিল। পোশাক ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি উঠলে কিছুটা উত্তেজনা তৈরি হয়, তবে পরে তা নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ইউএনও নিলুফা ইয়াসমিন নিপার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই শাখার আরও খবর

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au