বাংলাদেশ

পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনে আগুন

  • 7:49 pm - December 17, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ডিসেম্বর- পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে আগুনটি একটি প্লাস্টিকের গোডাউনে লেগেছে। তবে কেউ কেউ আশপাশের আবাসিক ভবনে আগুন লাগার কথাও বলছেন। ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পরই আগুনের প্রকৃত অবস্থান ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

রোজিনা ইসলাম আরও জানান, রাজধানীর যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে।

এই শাখার আরও খবর

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au