বাংলাদেশ

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

  • 2:50 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর-  রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকার একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলটির তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ হোটেলে গিয়ে ভাড়া করা কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাথরুমে শহিদুল ইসলামকে নিথর অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

মৃতের নিকটাত্মীয় শাহীন জানান, হাজরা শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং সাধারণত নিজ গ্রামের বাড়িতেই বসবাস করতেন।

শাহীন আরও বলেন, দলীয় কাজে ঢাকায় এলে তিনি নিয়মিত ওই আবাসিক হোটেলেই অবস্থান করতেন। বুধবার সকালে পার্টির কাজে ঢাকায় এসে সকাল আটটার দিকে হোটেলে ওঠেন তিনি। শহিদুল ইসলাম আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং চলতি বছরের রমজান মাসে একবার স্ট্রোক করেছিলেন। পরিবারের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তাঁর মৃত্যু হতে পারে।

এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা প্রস্তুতির কথা জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনি, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এ ক্ষেত্রে…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au