সর্বশেষ

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ

  • 4:56 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়ে তারা হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে কয়েক শ মানুষ একত্রিত হলেও অল্প সময়ের মধ্যেই সেখানে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হন এবং বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’সহ নানা স্লোগান দেন। স্লোগানে সরকারবিরোধী বক্তব্যের পাশাপাশি হাদির মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের দাবিও তুলে ধরা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবা বলেন, জুলাইয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার প্রত্যাশায় যে সরকারের ওপর জনগণ ভরসা রেখেছিল, সেই সরকার তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, সরকার ভারতের আধিপত্যের কাছে নতজানু হয়েছে, যা জুলাইয়ে শহীদদের আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, যারা জীবন দিয়েছে তারা এ ধরনের পরিস্থিতির জন্য জীবন দেয়নি।

বিক্ষোভ চলাকালে রিয়াদুল ইসলাম জুবা অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি সংস্কারের দাবি জানান। একই সঙ্গে তিনি শরিফ ওসমান বিন হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আহ্বান জানান।

রাত গভীর হলেও শাহবাগ এলাকায় বিক্ষোভ অব্যাহত ছিল এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এই শাখার আরও খবর

আবারও ২ ডলারের দ্বারপ্রান্তে পেট্রোলের দাম, অস্ট্রেলিয়ায় চালকদের সতর্কবার্তা

মেলবোর্ন, ২৭ আগষ্ট- অস্ট্রেলিয়ায় আবারও পেট্রোলের দাম প্রতি লিটারে ২ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। জ্বালানি করের সাময়িক ছাড় শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দেশজুড়ে পেট্রোলের…

নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

মেলবোর্ন, ২৬ আগষ্ট- নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১০৫ ভারতীয়সহ মোট ৩৮৪ পর্যটক ও ভ্রমণকারী…

জুলাই অভ্যুত্থান নিয়ে সাংবাদিকতার কারণে তিন সাংবাদিকের জামিন নাকচ, অভিযোগ প্রত্যাহারের দাবি আইএফজের

মেলবোর্ন, ২৬ আগস্ট: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই ২০২৪-এর ছাত্র আন্দোলন ও অভ্যুত্থান নিয়ে সংবাদ পরিবেশনের ঘটনায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার…

মক্কা প্যাক্ট—বিএনপির জন্য পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক টিকে থাকার পরীক্ষা?

মেলবোর্ন, ২৬ আগষ্ট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। তবে বিএনপি…

সেনার পোশাকে বাড়িতে ঢুকে চা খেয়ে ২৩ কাশ্মীরি পণ্ডিতকে হত্যা, ২৮ বছর পর ফের তদন্ত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- জম্মু-কাশ্মীরে প্রায় তিন দশক আগে সংঘটিত ভয়াবহ ওয়ান্ধামা হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে শুরু করেছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। ১৯৯৮ সালের ওই হত্যাকাণ্ডে…

গণপতি পরিবার হত্যাকাণ্ডে পূর্ণ রহস্য উদ্‌ঘাটনের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের মানববন্ধন

মেলবোর্ন, ২৬ আগস্ট: রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au