বাংলাদেশ

হাদির মৃত্যুর খবরে প্রথম আলো-ডেইলি স্টারের অফিসে ভাঙচুর, আগুন

  • 5:53 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:২৫৯ বার
প্রথম আলো-ডেইলি স্টারের অফিসে ভাঙচুর, আগুন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষ দুটি গণমাধ্যম ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উশৃঙ্খল একদল লোক এসব হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর শুরু করে। এ সময় ভারতবিরোধী ও সংবাদমাধ্যমবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। হামলায় কার্যালয়ের সামনের অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনার কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। আসবাবপত্র ও বইপত্র বাইরে বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

একই সময়ে ঢাকার ফার্ম গেটে অবস্থিত ডেইলি স্টারের প্রধান কার্যালয়েও হামলা চালায় উশৃঙ্খল জনতা। তারা অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর করে এবং আসবাবপত্র লুট করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অফিসের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও রাত ১২টা পর্যন্ত তাদের কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীরা ভাঙচুর চালিয়ে যাচ্ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রকাশের পর শাহবাগ এলাকায় বিক্ষুব্ধ জনতা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে একটি মিছিল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়ে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়।

এ ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে তারা জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ সংগ্রহ করা হচ্ছে। ডেইলি স্টার কর্তৃপক্ষও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১২ টা ৩০ মিনিটের দিকে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। ডেইলি স্টারের মূল ভবনে আগুন ধরিয়ে দিয়েছে উশৃঙ্খল জনতা। ভবনের ভেতরে অনেকে আটকা পড়েছেন বলে জানা গেছে।

 

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au