মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…
মেলবোর্ন, ২০ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা পরিচয় দেওয়া একদল তরুণ। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশনের সামনে তারা জড়ো হতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পেয়ে নগর পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নেন।
শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে সাম্প্রতিক সময়ে তিনি আলোচনায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুর খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পরপরই রাত পৌনে ১১টার দিকে ২০ থেকে ২৫ জন তরুণ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা হাদির হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেয়।
অবস্থানকারীদের একজন মোহাম্মদ তানভীর দাবি করেন, আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভারতে বসে হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। তার ভাষায়, একই কারণে হাদিকে টার্গেট করা হয়েছিল।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম বলেন, ১৫ থেকে ২০ জন তরুণ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। আরও লোকজন আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au