বাংলাদেশ

‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু শ্রমিককে হত্যা করে লাশে আগুন

  • 7:58 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:২৫৬ বার
‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু শ্রমিককে হত্যা করে লাশে আগুন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করে লাশে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে কারখানা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে একদল বিক্ষুব্ধ মানুষ ওই শ্রমিককে ঘিরে ধরে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম দিপু চন্দ্র দাশ। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। তার পিতার নাম রবি চন্দ্র দাশ। বাড়ি ময়মনসিংহের তাড়াকান্দা উপজেলায়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে যায়। পরে সেখানে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় ঘটনাটি ঘটে। নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। ঘটনার পর মরদেহে আগুন দেওয়ার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au