বাংলাদেশ

বুলডোজার দিয়ে রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগ অফিস

  • 3:15 pm - December 19, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। ছবি : কালবেলা

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিহতের প্রতিবাদে রাজশাহীতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কথিত ছাত্র-জনতা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করেন ছাত্র-শিবির শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভে পরিণত হয়।

বিক্ষোভ সমাবেশে তারা হাদি হত্যার বিচার দাবি করেন এবং একই সঙ্গে দেশের দুটি জাতীয় দৈনিক পত্রিকা বন্ধ ও রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের হুঁশিয়ারি দেন। পরে ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

সেখানে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানের মধ্যে একটি বুলডোজার ব্যবহার করে কার্যালয়টি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভবনের ভেতরে থাকা আসবাবপত্র ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাকসুর ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর ভিপি সালাহউদ্দিন আম্মার এবং রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। বক্তারা অবিলম্বে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’সহ আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনি, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এ ক্ষেত্রে…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au