বাংলাদেশ

প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা

  • 6:31 pm - December 19, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের শীর্ষ দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার সাময়িকভাবে তাদের সব ধরনের প্রকাশনা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাতে কার্যালয়ে হামলার পর নিরাপত্তা ও কারিগরি বিপর্যয়ের কারণে শুক্রবার কোনো ছাপা পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি। একই সঙ্গে বন্ধ রয়েছে দুটি পত্রিকার অনলাইন সংস্করণও।

শুক্রবার সকালে প্রথম আলো তাদের ওয়েবসাইটে ‘পাঠকের প্রতি’ শিরোনামে দেওয়া এক ঘোষণায় জানায়, আগের রাতে তাদের অফিসে সংঘটিত হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে শুক্রবারের ছাপা পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়ে কর্তৃপক্ষ পাঠকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা যত দ্রুত সম্ভব পুনরুদ্ধারের কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে অনলাইন ও ছাপা উভয় সংস্করণের প্রকাশ আবার শুরু হবে। এ সময় পাঠকদের সহযোগিতা ও ধৈর্য কামনা করা হয়।

একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। পত্রিকাটির অনলাইন সংস্করণে দেওয়া ওই ঘোষণায় জানানো হয়, বৃহস্পতিবার রাতে অফিসে হামলা ও অগ্নিসংযোগের কারণে সাময়িক সময়ের জন্য ডেইলি স্টারের প্রকাশনা ব্যাহত হচ্ছে। অনলাইন সার্ভিস পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাঠকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়।

এদিকে হামলার ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, সম্পাদকদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। সরকার এই কঠিন সময়ে গণমাধ্যমগুলোর পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা আসলে স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। তার মতে, এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

প্রেস উইং জানায়, ফোনালাপে প্রধান উপদেষ্টা সম্পাদকদের ও সংশ্লিষ্ট সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। খুব শিগগিরই তিনি দুই সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলেও জানান।

 

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au