সর্বশেষ

ঢাবির বিজ্ঞান ইউনিটের শনিবারের ভর্তি পরীক্ষা স্থগিত

  • 7:10 pm - December 19, 2025
  • পঠিত হয়েছে:২১২ বার
ঢাকা বিশ্ববিদ্যালয় রোববার থেকে আবার অনলাইন ক্লাসে ফিরছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ওই দিনের পরীক্ষা আর নেওয়া হচ্ছে না।

শুক্রবার ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার ঘোষিত এক দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এ কারণে ওই দিনের ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ এবং স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার ২০ ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, শহীদ হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ছাড়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

ওসমান হাদির মৃত্যুর খবর জানার পরপরই ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভে জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, ভারতের আগ্রাসন ভেঙে দাও-গুঁড়িয়ে দাও, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, শহীদের রক্ত বৃথা যেতে দেব না এবং আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au