বাংলাদেশ

মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয়, বাংলাদেশ পরিস্থিতি বড় চ্যালেঞ্জ: ভারত

  • 6:08 am - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে মানবিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ব্যাখ্যা করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুকে ভারতের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটি ভারতের সংসদে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে বাংলাদেশ পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কৌশলগত ইস্যুগুলোর একটি হয়ে উঠেছে। বিশেষ করে ঢাকার রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক প্রভাবের পরিবর্তন দিল্লির জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি সরাসরি নৈরাজ্য বা সম্পূর্ণ বিশৃঙ্খলার দিকে গড়াবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি যেকোনো সময় জটিল আকার নিতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ কারণে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশল নতুন করে মূল্যায়নের সুপারিশ করেছে কমিটি।

প্রতিবেদনে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি মানবিক বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সতর্ক নজর রাখার তাগিদ দেওয়া হয়েছে। কমিটির মতে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ঢাকার সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া প্রতিবেদনে বাংলাদেশের ভেতরে মৌলবাদী শক্তির পুনরুত্থানের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঢাকায় চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ার সম্ভাবনার দিকেও ইঙ্গিত দিয়েছে সংসদীয় কমিটি। এই প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক সমীকরণ ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

‘ফিউচার অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনশিপ’ শীর্ষক এই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আবারও সংবেদনশীল পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার ভারতে অবস্থান, তাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ এবং ঢাকার রাজনৈতিক অস্থিরতা দুই দেশের সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au