বাংলাদেশ

মাগুরায় বিটিভির ডিজি ও ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ভবনে অগ্নিসংযোগ

  • 2:21 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
বিটিভির ডিজি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ভবনে আগুন।

মেলবোর্ন,২০  ডিসেম্বর- মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম এবং তার ভাতিজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার মালিকানাধীন একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা জজ আদালতের সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ দুর্বৃত্তরা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই লিটারের পানির বোতলে ভরে আনা অকটেন ব্যবহার করে ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগার পরপরই চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং পানি ও অন্যান্য উপকরণ দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থেকে ভবনটি রক্ষা পায়। তবে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী বজলু বলেন, শুরুতে তিনি বিষয়টিকে সাধারণ আগুন বলে মনে করেছিলেন। পরে পানির বোতলে তেলের উপস্থিতি দেখে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে তার সন্দেহ হয়।

ভবনের বিপরীত পাশে থাকা একটি ডেকোরেটরের দোকানের মালিক তরুণ কুমার বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই দুর্বৃত্তরা আগুন দেয়। এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক এবং এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস জানান, তিনি ব্যক্তিগত প্রয়োজনে চৌরঙ্গীমোড়ে গিয়েছিলেন। খবর পেয়ে দ্রুত ফিরে এসে দেখেন জানালার অংশে আগুন ছড়িয়ে পড়েছে।

ভবনের তত্ত্বাবধানে থাকা তরুণ কুমার জানান, ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরিসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। তিনি নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনি, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এ ক্ষেত্রে…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au