সর্বশেষ

কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই

  • 6:07 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। পুলিশ ধারণা করছে, শনিবার ২০ ডিসেম্বর ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে।

ছুটির দিন থাকায় নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি। পরে ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। তারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, জেলা সার্ভার স্টেশন অফিসের স্টোর রুমে জানালার পেছন দিক দিয়ে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, বড় ধরনের ক্ষতি হয়নি, তবে ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।

সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোর রুমের পেছনের জানালার পাশ দিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়েছে। ঘটনার পর থেকেই অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলা নির্বাচন অফিসে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, জানালা দিয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হতে পারে। নিচে ছড়িয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি হয়নি। এটি নাশকতা নাকি দুর্ঘটনাজনিত ঘটনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাচন অফিস এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au