প্রবাস দর্পন

মেলবোর্নে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ৫৫তম বিজয় দিবস উদযাপন

  • 8:33 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার
মেলবোর্নে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ৫৫তম বিজয় দিবস উদযাপন। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার সাউথ মোরাংয়ে অবস্থিত ইনফিনিটি চার্চে শনিবার ২০ ডিসেম্বর বাংলাদেশ ফাউন্ডেশন মেলবোর্নের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস। ১৯৭১ সালের ঐতিহাসিক এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদারিত্ব থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ।

দুপুর ১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি স্থানীয় শিল্পীরা অংশ নেন।

অনুষ্ঠান জুড়ে ছিল আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের আবেগ জাগিয়ে তোলে। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল নৃত্য ভুবনের পরিবেশনায় দলীয় নৃত্য।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করে অ্যাডিলেডের জনপ্রিয় ব্যান্ড অগ্নিবীণা এবং মেলবোর্নভিত্তিক ব্যান্ড রক সাইডার্স। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

২০২৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফাউন্ডেশন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে OTN Bangla–এর সঙ্গে কথা বলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ড. মুশফিক তারেক। তিনি বলেন, বাংলাদেশ ফাউন্ডেশন মেলবোর্ন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের চেতনা ছড়িয়ে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au