সর্বশেষ

ভিন্ন কাজে সময় ব্যয় করছেন সাইফ আলী খান

  • 5:54 am - December 21, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
মেলবোর্ন, ২১ ডিসেম্বর- মা শর্মিলা ঠাকুর—বঙ্গকন্যা, ঠাকুর পরিবারের উত্তরসূরি। সেই সূত্রে বাংলার সঙ্গে সাইফ আলী খানের রক্তের সম্পর্ক থাকলেও পতৌদি পরিবারে বাংলা সাহিত্যচর্চা খুব একটা চোখে পড়ে না। তা হলে হঠাৎ করে কেন বাংলা শেখার সিদ্ধান্ত নিলেন বলিউডের নবাব?সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলী খান নিজেই জানিয়েছেন, আগামী কয়েক মাস তিনি শুটিং থেকে সম্পূর্ণ বিরতি নিচ্ছেন। এই সময়টা তিনি ব্যয় করবেন একেবারে ভিন্ন কাজে—বাংলা ভাষা শেখায়।

জানা গেছে, আগামী তিন মাস বাড়িতে শিক্ষক রেখে নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা করেছেন তিনি।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি মায়ের মতো বা বোন সোহা আলী খানের পথ ধরে বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন সাইফ? এই প্রশ্নের সরাসরি উত্তর অবশ্য দেননি তিনি।

তবে ভারতীয় গণমাধ্যমের সূত্রে ইঙ্গিত মিলেছে, একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবেই বাংলা শেখার এই উদ্যোগ। কোন চরিত্র, কার জীবনী—সে বিষয়ে এখনো মুখ খোলেননি সাইফ।

এর পাশাপাশি ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ও পার করছেন অভিনেতা। চলতি বছরের শুরুতে ছুরিকাঘাতে মারাত্মক আহত হওয়ার ঘটনা এখনো তাকে তাড়া করে ফেরে। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের টক শোতে এসে সেই ট্রমার কথাও অকপটে স্বীকার করেন সাইফ।

তার কথায়, ‘আজও রাতে সেই ঘটনার ছবি চোখের সামনে ভেসে ওঠে।

ভাবলে আতঙ্ক লাগে—যদি সেদিন দেরিতে ঘুম ভাঙত, তাহলে জেহকে বাঁচাতে পারতাম না।’
এই মানসিক চাপ থেকে আপাতত নিজেকে সরিয়ে রাখতেই হয়তো নতুন এক অধ্যায়ে মন দিয়েছেন সাইফ। জানা গেছে, এই পুরো প্রক্রিয়ায় মা শর্মিলা ঠাকুরও ছেলের পাশে আছেন এবং তাকে নিয়মিত সাহায্য করছেন।

এই শাখার আরও খবর

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au