সর্বশেষ

সালমান খানের নতুন সিনেমার গুঞ্জন

  • 6:15 am - December 21, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার তুলনা শুধু তিনি নিজেই। বলিউড যেন তার সিনেমায় আরও বেশি প্রাণ ফিরে পায়। তার নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং সদ্য শেষ হতে না হতেই আরও এক নতুন সিনেমার গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ভাইজানের জন্মদিনেই নাকি বহু প্রতীক্ষিত ‘কিক ২’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও এ খবরে সিলমোহর দেননি সিনেমার টিমের তরফে কেউ-ই। কিন্তু ‘কিক ২’ ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। এর আগে ‘কিক’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

এর আগে ২০২৪ সালে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালীন ‘কিক ২’ সিনেমার কথা ঘোষণা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা, ২০২৫ সালে শুরু হবে সেই সিনেমার শুটিং। আর সেই সিনেমার জন্য হাতে যথেষ্ট সময় নিয়েই কাজ শুরু করবেন বলে জানিয়েছিলেন তিনি। কারণ ‘কিক ২’ তার বহু প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। এবার সেই সিনেমার ঘোষণা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ফের। আগামী ২৭ ডিসেম্বর, সালমানের জন্মদিনেই নাকি সেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও গুঞ্জন ওঠে।

অন্যদিকে এ সিনেমার নায়িকা বাছাই পর্বও উঠে এসেছে চর্চায়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু এবার ‘কিক ২’ সিনেমার সিক্যুয়েলে তাকে দেখা যাবে না।

কারণ জ্যাকুলিনের জায়গায় দেখা যেতে পারে কৃতি শ্যাননকে। যদি সব কিছু পরিকল্পনামাফিক এগোয় তাহলে এই সিনেমায় দর্শক প্রথমবার পাবেন সালমান-কৃতি শ্যানন জুটিকে।

এই শাখার আরও খবর

সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

মেলবোর্ন, ২২ আগষ্ট- চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ থেকে ২১ হাজার ৯৫১…

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au