বাংলাদেশ

ঢাকা-দিল্লি আন্তর্জাতিক কল, কী কথা হল দুই সেনাপ্রধানের

  • 2:15 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
বাঁদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, ডানদিকে ভারতের চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদি ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর: বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে ঢাকা থেকে নয়াদিল্লিতে ফোনালাপ হয়েছে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে। শনিবার ভারতের চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদির সঙ্গে কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আলোচনায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় সম্পত্তির নিরাপত্তা নিয়ে আশ্বাস দেন তিনি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে বাংলাদেশের সেনাপ্রধান জানান, দেশজুড়ে উত্তেজনা ও সহিংসতার মধ্যেও ভারতীয় সম্পত্তি নিরাপদ রয়েছে। যে কোনো পরিস্থিতিতে সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি।

গত কয়েক দিন ধরে ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। উগ্রপন্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ছায়ানট। আগুন দেওয়া হয়েছে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যমের কার্যালয়েও। এসব ঘটনার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির কূটনৈতিক ও নিরাপত্তা মহলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অশান্তির মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নতুন করে হামলার অভিযোগ উঠেছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরও এক হিন্দু ব্যক্তি হামলার শিকার হয়েছেন। আহত ব্যক্তির নাম গোবিন্দ বিশ্বাস। পেশায় তিনি রিকশাচালক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার তাঁর হাতে লাল সুতো দেখে জামাতে-ইসলামির কয়েকজন নেতা-কর্মী তাকে মারধর করে। গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের মতে, চোখ ও বুকে মারাত্মক আঘাত পেয়েছেন গোবিন্দ বিশ্বাস। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ, সহিংসতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই দুই দেশের সেনাপ্রধানের এই সরাসরি যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামনের দিনগুলোতে নিরাপত্তা বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্রঃটিভি নাইন বাংলা

এই শাখার আরও খবর

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় হাইকোর্টে সাবেক ভিপি ইমির জামিন

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ…

দুই মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিল হাইকোর্ট

মেলবোর্ন, ৩০ এপ্রিল- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি পৃথক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে…

কিংস কলেজ লন্ডনে ফুল ফান্ডেড পিএইচডি সুযোগ, আবেদন চলবে ১৭ মে পর্যন্ত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন ২০২৬ শিক্ষাবর্ষে একটি ফুল ফান্ডেড পিএইচডি শিক্ষাবৃত্তির সুযোগ ঘোষণা করেছে। এই গবেষণা প্রোগ্রামটি ন্যায়বিচার, শাসনব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ খনিজ…

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার…

বিশ্ববাজারে তেলের দাম এখন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বুধবার আন্তর্জাতিক…

নিউজিল্যান্ডে ৫১ জন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ট্যারান্টের আপিল আবেদন নাকচ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  নিউজিল্যান্ডের আদালত ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় ৫১ জনকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের দণ্ডের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au