বাংলাদেশ

দিপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

  • 7:24 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:২৭১ বার
ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- ময়মনসিংহের ভালুকায় কথিত ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হলো।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এর আগে গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী সোমবার ভালুকা আমলি আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলার আদালত পরিদর্শক ওসি পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে আটক করে একদল উত্তেজিত ব্যক্তি। একপর্যায়ে তাকে প্রকাশ্যে মারধর করা হয়। পরে নির্মমভাবে হত্যা করে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এর পরদিন ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, কেউ অপরাধ করলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ওই যুবক সত্যিই কোনো অপরাধ করে থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা যেত। কেন জনতার হাতে তাকে তুলে দেওয়া হলো, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

নিহতের পরিবার এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছে। দিপুর বাবা রবি চন্দ্র দাস ও বোন চম্পা দাস বলেন, কারখানায় উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে। তাদের দাবি, দিপু শিক্ষিত ও ধর্ম সচেতন ছিলেন এবং ধর্ম অবমাননার মতো কোনো কাজ তিনি করতে পারেন না।

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তিনি রবি চন্দ্র দাসের ছেলে এবং গত দুই বছর ধরে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au