বিশ্ব

সুদানে মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত

  • 4:25 am - December 22, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
সুদানের দক্ষিণ দারফুরের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- সুদানের দক্ষিণ দারফুর অঞ্চলের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মানবাধিকার সংগঠন নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ হামলা ঘটে। হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন সুদানের বিভিন্ন অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। ড্রোন হামলার জন্য কোনো পক্ষের দায় এখনো স্পষ্ট নয়।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়, যা দ্রুত রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি ২০ লাখ মানুষ। দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে দেশজুড়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে, যার মধ্যে দুর্ভিক্ষও অন্যতম।

সাম্প্রতিক এই ড্রোন হামলা সুদানের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের উদ্যোগ কার্যকর না হওয়ায় সাধারণ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য নিউ আরব

এই শাখার আরও খবর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au