বাংলাদেশ

আমি আবার বাংলাদেশে ফিরব, সোনার বাংলা গড়ব: শেখ হাসিনা

  • 2:36 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:২০৬ বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- যুবনেতা ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বক্তব্য সামনে এসেছে। অডিওটি একটি ভার্চুয়াল বক্তৃতার অংশ বলে জানা গেলেও কবে তিনি এসব কথা বলেছেন, তা এখনো নিশ্চিত নয়।

শনিবার শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে অডিওটি প্রকাশ করেন। পরদিন রবিবার সেটির লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এর ফলে অডিওটির নিয়ে বড় ধরনের সন্দেহ না থাকলেও, বক্তব্যের সময়কাল স্পষ্ট হয়নি।

অডিও বক্তব্যে শেখ হাসিনা অভিযোগ করেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তার ভাষায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং দুষ্কৃতীরা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি দাবি করেন, সারা দেশে আওয়ামী লীগ সমর্থক ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ওপর ভয়াবহ নিপীড়ন চলছে, হত্যা হচ্ছে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

শেখ হাসিনা বলেন, তার শাসনামলে চার কোটির বেশি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তোলা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অর্জন ধ্বংস হয়ে গেছে। তার দাবি, এই সময়ে নতুন করে প্রায় ছয় কোটি মানুষ জীবিকাহীন হয়ে পড়েছে।

বক্তব্যের শেষ অংশে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আল্লাহ তাকে প্রাণে বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবার বাংলাদেশে ফিরবেন। তার ভাষায়, তিনি ফিরে এসে একটি নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।

অডিও প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au