সর্বশেষ

নতুন দল গঠন করলেন তৃণমূলের বিদ্রোহীনেতা, শঙ্কায় মমতা

  • 6:58 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:৩২ বার
বিধায়ক হুমায়ুন কবীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বরখাস্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবীর অবশেষে নিজের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে চলেছেন। সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে জনসভা করে তিনি আনুষ্ঠানিকভাবে দলের নাম, রাজ্য কমিটি এবং ভবিষ্যৎ রূপরেখা প্রকাশ করবেন। বিধায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, নতুন দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন পার্টি’।

হুমায়ুন কবীর আগেই স্পষ্ট করেছিলেন, তাঁর নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল শব্দ থাকবে না। তাঁর যুক্তি, মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে এবং তৃণমূলের প্রতিও জনমানসে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের সঙ্গে সহজে একাত্ম হতে পারে এমন একটি দলই তিনি গড়তে চান, যা রাজ্যের আমজনতার উন্নয়নকে অগ্রাধিকার দেবে।

দলের প্রতীক এবং পতাকা নিয়েও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে যে টেবিল প্রতীক নিয়ে তিনি লড়েছিলেন, সেটিকেই নতুন দলের প্রথম পছন্দ হিসেবে তুলে ধরেছেন। নির্বাচন কমিশন সেই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপ প্রতীক ব্যবহারের ভাবনাও রয়েছে। দলের পতাকায় থাকছে হলুদ, সবুজ ও সাদা রঙ।

বেলডাঙার সভাস্থলে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। চারপাশ জুড়ে হুমায়ুন কবীরের ছবি ও নাম সম্বলিত পোস্টার, ব্যানারে ছয়লাপ হলেও নতুন দলের নাম গোপন রাখা হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। হুমায়ুনের দাবি, শুধুমাত্র দলের নাম ও প্রতীক দেখতেই সোমবার কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে।

নতুন দল ঘোষণার পাশাপাশি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক প্রার্থীর নামও প্রকাশ করতে পারেন হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, প্রথম ধাপে পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এর মধ্যে মুর্শিদাবাদের চারটি এবং পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ আসন রয়েছে। পর্যায়ক্রমে রাজ্যের সব আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

তৃণমূল নেতৃত্বের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের পর বাবরি মসজিদ নির্মাণ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবীর। তার পর থেকেই আলাদা রাজনৈতিক পথের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর অবস্থান নরমই রেখেছেন। হুমায়ুন বলেছেন, তিনি আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য নেত্রী বলে মনে করেন, তবে ১৫ বছর আগের মমতার সঙ্গে বর্তমান মমতার বিস্তর ফারাক রয়েছে। তাঁর অভিযোগ, এখন প্রশাসনিক কাঠামোর আড়ালে সাধারণ মানুষের থেকে দূরে সরে গিয়েছে শাসক দল।

হুমায়ুন কবীরের নতুন দল গঠনের খবরে মুর্শিদাবাদের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক অন্দরমহলেও শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি শিবির পর্যন্ত সকলেই পরিস্থিতির দিকে নজর রাখছে। ভরতপুরের বাইরে হুমায়ুন কতটা প্রভাব ফেলতে পারবেন, সেই প্রশ্নের উত্তর দেবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au