সর্বশেষ

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করলেন হাইকমিশনার

  • 8:02 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করলেন হাইকমিশনার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক পরিদর্শন করেছেন। সোমবার সকালেই তিনি এই কেন্দ্র পরিদর্শনে যান বলে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে। পরিদর্শনের সময় হাইকমিশনার ভিসা সেবার সামগ্রিক কার্যক্রম, আবেদন গ্রহণের প্রক্রিয়া ও সেবার অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

আইভ্যাক পরিদর্শনকালে প্রণয় ভার্মা ভিসা আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন। আবেদনকারীদের সেবা নিশ্চিত করতে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও এর বিভিন্ন স্থাপনায় গুরুতর নিরাপত্তা হুমকির কারণে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রটির কার্যক্রম পুনরায় চালু করা হয়। যেদিন কেন্দ্র বন্ধ থাকায় যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল, তাদের জন্য শিগগিরই বিকল্প স্লট দেওয়া হয়েছে বলে জানায় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বহু বাংলাদেশি ভিসা আবেদনকারী গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যেতে চান। এই মানবিক প্রয়োজন বিবেচনায় নিয়ে এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা আবেদন কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে। তবে চট্টগ্রামের আইভ্যাক আপাতত বন্ধ রয়েছে।

চট্টগ্রামের ক্ষেত্রে গত ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে সেখানে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনের প্রবেশপথে জনতার হামলা, পাথর নিক্ষেপ এবং প্রবেশপথ ভাঙচুরের হুমকির ঘটনা ঘটে। এই পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারের কাছে ভিসা আবেদনে নানা অনিয়মের বিষয় তুলে ধরেন। তারা জানান, বিপুল পরিমাণ জাল নথি জমা দেওয়ার পাশাপাশি দালাল ও টাউটচক্র ভিসা সার্ভারে কৃত্রিম ট্রাফিক সৃষ্টি করছে। এর ফলে সাধারণ ও প্রকৃত আবেদনকারীরা সময়মতো স্লট পাচ্ছেন না এবং ভোগান্তির শিকার হচ্ছেন।

এই বিষয়ে প্রণয় ভার্মা উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলো আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ভিসা সেবাকে স্বচ্ছ ও সবার জন্য সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

লোডশেডিংয়ের প্রকৃত চিত্র আড়াল করছে সরকার

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশে গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের সংকট আরও তীব্র হয়ে উঠেছে, আর সেই সংকটের বাস্তব চিত্র ও সরকারি হিসাবে বড় ধরনের…

ভোট গণনায় বিলম্ব, বিক্ষোভের মুখে পেরুর নির্বাচন প্রধানের পদত্যাগ

মেলবোর্ন, ২২ এপ্রিল- পেরুর নির্বাচনী সংস্থার প্রধান দীর্ঘ সময় ধরে ভোট গণনায় বিলম্ব এবং চলমান বিশৃঙ্খলার মধ্যে জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। দেশটিতে সাম্প্রতিক সাধারণ…

জামিন পেয়েও কেন এখনও মুক্তি পাননি সেই মহিলা লীগ নেত্রী

মেলবোর্ন, ২২ এপ্রিল- রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেলেও আইনি কাগজপত্রের জটিলতায় এখনো কারামুক্ত…

শেষ মুহূর্তে জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে তাঁর ইসলামাবাদ সফরের পরিকল্পনা…

ঐকমত্য কমিশনের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সারা হোসেন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা ও গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তাঁর দাবি, এই কমিশন…

মার্চে রাজস্ব আদায়ে বড় ধস, নয় মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

মেলবোর্ন, ২২ এপ্রিল- চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au