বাংলাদেশ

নারীসঙ্গীর কক্ষে গুলিবিদ্ধ খুলনার এনসিপি নেতা, মদের বোতল জব্দ

  • 12:58 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি একটি নারীর ভাড়া নেওয়া কক্ষে অবস্থানকালে গুলিবিদ্ধ হন। ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ গুলির ঘটনা ঘটে।

সোমবার ২২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সার্জিক্যাল এলাকা সংলগ্ন আল আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর রোডের মুক্তা হাউজের নিচতলায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। পুলিশ সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টা ১০ মিনিটের দিকে দুজন বা তিনজন ব্যক্তি মোতালেব শিকদারকে ধরে নিয়ে আল আকসা গলি থেকে মূল সড়কের দিকে হাঁটছেন। সে সময় মোতালেব নিজেই মাথার কাছে চেপে ধরেছিলেন। একই সময়ে একজন মোটরসাইকেলে এবং আরেকজন পায়ে হেঁটে গলির একটি সংযোগ সড়ক দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

পুলিশের একাধিক সূত্র জানায়, ঘটনার আগের রাতে মোতালেব শিকদারের কয়েকজন সহযোগী ওই ফ্ল্যাটে ইয়াবা সেবন, মদ্যপান ও নারীসঙ্গের সঙ্গে জড়িত ছিলেন। নিজেদের মধ্যে মতবিরোধের একপর্যায়ে সহযোগীদের মধ্য থেকে কেউ একজন তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রিকশায় করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। ঘটনার পর থেকে ওই ফ্ল্যাট ভাড়া নেওয়া তরুণীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পুলিশের অন্য একটি সূত্র জানায়, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন। তিনি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের ঘনিষ্ঠ হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলেও জানা গেছে।

মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ওই তরুণী চলতি বছরের নভেম্বর মাসে ভবনের নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিওকর্মী হিসেবে পরিচয় দিতেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। তার কক্ষে একাধিক পুরুষের যাতায়াত ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে তার অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানতে পেরে চলতি মাসেই তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। নোটিশের মেয়াদ শেষ হওয়ার আগেই এই গুলির ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শুরুতে ঘটনাস্থলে প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায়নি। পরে মোতালেব শিকদারের ব্যক্তিগত গাড়ি পড়ে থাকতে দেখে পুলিশ অনুসন্ধান জোরদার করে। সার্জিক্যাল এলাকার লাজফার্মা থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীসহ আরও দুজন ওই এলাকায় এসে কিছু সময় অবস্থান করেন।

তিনি আরও বলেন, মুক্তা হাউজের ওই কক্ষ থেকে মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল এবং নিজেদের মধ্যে কোন্দলের জেরেই গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। মোতালেব শিকদারকে জিজ্ঞাসাবাদ করা গেলে জড়িতদের পরিচয় স্পষ্ট হবে।

উপ-পুলিশ কমিশনার জানান, গুলিটি মোতালেব শিকদারের মাথার ভেতরে প্রবেশ করেনি। চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই শাখার আরও খবর

সোয়ান্স খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন দুই নারী

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্লাব সিডনি সোয়ান্সের পাঁচ খেলোয়াড়কে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় দুই নারী ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের আইনজীবীরা…

আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি সামরিক রাডার স্থাপনার কাছে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে কেপ…

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ রাতে

মেলবোর্ন, ২১ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ানো হবে। নতুন…

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এত মৃত্যু কেন, ফরেনসিক প্রতিবেদনে মিলল কারণ

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ফরেনসিক পরীক্ষায় আগুনের সূত্রপাত ও প্রাণহানির…

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যায়, প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

মেলবোর্ন, ২১ আগষ্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au