সর্বশেষ

বগুড়ায় অস্ত্রের মুখে তুলে নেওয়া সেই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • 5:31 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
নিহত ব্যবসায়ী পিন্টু আকন্দ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহৃত এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম পিন্টু আকন্দ, বয়স ৩৫ বছর। অপহরণের কয়েক ঘণ্টা পর সোমবার গভীর রাতে আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে দুপচাঁচিয়া উপজেলার একটি লটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। ওই গাড়ি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র হাতে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টু আকন্দকে ভয়ভীতি দেখান। এরপর তাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে এনে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। অপহরণকারীরা পরে বগুড়া থেকে নওগাঁগামী আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায়।

নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জুতার শো-রুম পরিচালনার মাধ্যমে ব্যবসা করতেন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি হয়।

পুলিশ জানায়, অপহরণের সময়কার একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা খুব দ্রুত অপহরণ করে স্থান ত্যাগ করে। এই ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

অপহরণের কয়েক ঘণ্টা পর সোমবার রাত আনুমানিক ৩টার দিকে আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হলে তা পিন্টু আকন্দের বলে নিশ্চিত হওয়া যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কী কারণে এই অপহরণ ও হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au