বাংলাদেশ

বাংলাদেশে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন কংগ্রেস সদস্য সুহাস সুব্রহ্মণ্যম এর

  • 6:57 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:২৫৫ বার

মেলবোর্ন ২৩ ডিসেম্বর: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুহাস সুব্রহ্মণ্যম। এক বিবৃতিতে তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী যুবনেতা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পর দেশজুড়ে সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। তার মৃত্যুর পর সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং আরও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

বিবৃতিতে তিনি আরও জানান, ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এই নৃশংস ঘটনা অত্যন্ত ভয়াবহ এবং এর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সুহাস সুব্রহ্মণ্যম বলেন, সরকারের সাম্প্রতিক পরিবর্তনের পর থেকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব হামলার মধ্যে বসতবাড়ি ও মন্দিরে আক্রমণের ঘটনাও রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতির শেষে তিনি বলেন, এই সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

২২ ডিসেম্বর ২০২৫ | প্রেস বিজ্ঞপ্তি

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au