সর্বশেষ

দীপু দাস হত্যার মতো আরও ঘটনার আশঙ্কার কথা জানালেন সিইসি

  • 10:50 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সম্মেলন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহে দীপু হত্যার মতো আরও সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য এখনই কার্যকর ও কঠোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে এসব কথা বলেন সিইসি।

সম্মেলনে সিইসি বলেন, ময়মনসিংহে একজন হিন্দু নাগরিককে পুড়িয়ে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই একটি ঘটনাই শেষ নয়, বরং সামনে এমন আরও ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী পরিবেশকে ঘিরে যদি সহিংসতা বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, তাহলে তা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের একটি মৌলিক অঙ্গীকার। নির্বাচন ঘিরে কোনো গুজব, উসকানি বা সহিংসতার সুযোগ দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং আগাম প্রস্তুতির মাধ্যমে ঝুঁকি মোকাবিলা করতে হবে।

সিইসি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হলে মাঠপর্যায়ে প্রশাসনের সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত এবং কঠোর নজরদারি জরুরি। দীপু হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যর্থ হলে নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করেন তিনি।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au